বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সুলতান মাহমুদপুরে গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে ॥ স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের সুলতানমাহমুদ পুরে এক গৃহবধুকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে হাসপাতালে পাঠিয়েছে স্বামী। এ ঘটনায় কমিউনিটি সেন্টারে সার্ভিস কর্মী স্বামী রিপন মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় সদর থানার এসআই জুয়েল সরকার অভিযান চালিয়ে রিপনের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
পুলিশ জানায়, ২ বছর আগে সুজাতপুর গ্রামের আব্বাস আলীর কন্যা হাবিবা আক্তার (২৪) এর সাথে রিপনের বিয়ে হয়। দাম্পত্য জিবনে তাদের কোল জুড়ে মিম নামে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। প্রায়ই হাবিবাকে নির্যাতন করত। গত বৃহস্পতিবার বিকেলে রিপন হাবিবাকে মারপিট শুরু করলে এক পর্যায়ে দা-দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তার বাম হাতের একটি আঙ্গুল কেটে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি। এ ব্যাপারে রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com