শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গোলটেবিল বৈঠকে এমপি আবু জাহির দেশকে এগিয়ে নিবে এবারের বাজেট

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আরটিভি‘র নিয়মিত আয়োজন গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির। বুধবার দিবাগত রাতে আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল ‘বাজেট তুমি কার‘। আলোচনায় এমপি আবু জাহির বলেন, বিএনপি‘র আমলে বাজেট ছিল দেশের জনগণের জন্য আতঙ্ক। কারণ তাদের বাজেটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়াসহ নানা করণে জনগণকে বিপাকে পড়তে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার এক নাগারে ১১টি বাজেট ঘোষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি‘র আমলে ন্যায্যমূল্যে তো দূরে থাক, বাজারমূল্যেও কৃষকদেরকে সার দেয়া হয়নি। উপরন্তু তাদের আমলে সারের জন্য আন্দোলনকারী ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- আমরা ক্ষমতায় গেলে দরিদ্র কৃষককে বিনামূল্যে সার প্রদান করবো। যা আজ বাস্তব। শুধু তাই নয় এবারের বাজেটে দেশের অর্থনীতির চাকা সজল রাখতে ভূমিকা পালনকারী প্রবাসী এবং কৃষিখাতে প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।
বিভিন্ন প্রশ্ন ও বিএনপি‘র সমালোচনার জবাবে আবু জাহির বলেন, বাজেট উচ্চ বিলাসী না হলে, দেশ এগিয়ে যাবে না। দেশকে এগিয়ে নিবে এবারের বাজেট। ২০০৫-২০০৬ অর্থবছরে বিএনপি‘র সর্বশেষ বাজেট ছিল ৬৯ হাজার কোটি টাকার। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটকে নিয়ে এসেছেন ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকায়। পৃথিবীর প্রায় সব দেশেই বাজেটে ঘাটতি থাকে। আমাদের বাজেটেও ৫% ঘাটতি ধরা হয়েছে। বিএনপি‘র সমালোচনা ঘটনমূলক নয়। ঘোষিত বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বর্তমান সরকারের। দেশকে এগিয়ে নিবে এবারের বাজেট।
সেলিম ওমরাও খানের সঞ্চালনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন- সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ জাকি, সিপিডি‘র গবেষনা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়োজ্জেম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com