বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে গুদামে চাল সরবরাহ নিয়ে শুরু হয়েছে চালবাজি ॥ অন্য জেলা থেকে চাল এনে গুদামে দিচ্ছে মিলাররা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ১৮৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ খাদ্য গুদামে চাল সরবরাহ করা হচ্ছে অন্য জেলা থেকে। অথচ নবীগঞ্জের কৃষকরা ধান বিক্রির জন্য ক্রেতা পাচ্ছেন না। খোজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ সরকারি খাদ্য গুদামে সরবরাহের জন্য চাল আনা হচ্ছে আশুগঞ্জ এবং ময়মনসিংহ থেকে। অথচ স্থানীয় ভাবে উৎপাদিত সিদ্ধ চাল গুদামে সরবরাহ করার জন্য ৩জন মিলারকে দায়িত্ব দেয়া হয়। মিল ৩টি হচ্ছে চৌধুরী অটো রাইছ মিল, টেকাদিঘী অটো রাইছ মিল ও শ্রী কৃষ্ণ প্রভাসিনী অটো রাইছ মিল। ওই ৩ মিলে উৎপাদিত ১১’শ মেঃটন সিদ্ধ চাল গুদামে সরবরাহ করার কথা। কিন্তু তা না করে করা হচ্ছে চালবাজি। তাদের মিলে চাল উৎপাদন করলে স্থনীয় কৃষকদের ধান বিক্রির সুযোগ সৃষ্টি হতো। কিন্তু ওই মিলারগণ অধিক মুনাফার আশায় খাদ্য সংশ্লিষ্টদের ম্যানেজ করে আশুগঞ্জ এবং ময়মনসিংহের বিভিন্ন মিলে উৎপাদিত চাল ক্রয় করে এনে নবীগঞ্জের সরকারী গুদামে সরবরাহ করছেন।
খোজঁ নিয়ে জানা গেছে, উল্লেখিত ৩টি অটো রাইছ মিলে সর্বোচ্চ চাল উৎপাদিত হয়েছে প্রায় ৬০ মেঃ টন। অথচ ইতিমধ্যে তাদের মিলের নামে সরকারী গুদামে চাল সরবরাহ করা হয়েছে প্রায় সাড়ে ৬’শ মেঃ টন। এরমধ্যে চৌধুরী অটো রাইছ মিল চাল দিয়েছে প্রায় ২’শ টন, টেকাদিঘী অটো রাইছ মিল দিয়েছে ১৫০ টন এবং শ্রী কৃষ্ণ সুভাসিনী অটো রাইছ দিয়েছে প্রায় ৩’শ মেঃ টন সিদ্ধ চাল। আরো জানা যায়, সরবরাহকৃত চালের মধ্যে চৌধুরী অটো রাইছ মিলের নিজস্ব উৎপাদিত চাল হবে প্রায় ১৫ মেঃ টন, শ্রী কৃষ্ণ সুভাসিনী অটো মিলের হবে প্রায় ২৫ মেঃ টন এবং টেকাদিঘীর উৎপাদিত চাল হবে প্রায় ২০ মেঃ টন। ৩মিল মিলে ৬০ চাল উৎপাদন হলেও সরকারী খাদ্য গোদামে উক্ত ৩ মিলের নামে ইতিমধ্যে চাল দিয়েছে প্রায় সাড়ে ৬’শ টন চাল। এতে ক্ষুব্ধ সুবিধা বঞ্চিত স্থানীয় কৃষকরা। অথচ প্রাপ্ত বরাদ্দের ১১’শ টন চাল উল্লেখিত ৩ মিলে উৎপাদন করলে নবীগঞ্জের কৃষকদের ধানও ওই পরিমান বিক্রি হতো। কিন্তু তারা তা না করে অধিক মুনাফার লোভে খাদ্য নিয়ন্ত্রক ও গোদাম কর্মকর্তাকে ম্যানেজ করে নবীগঞ্জের বাহিরে থেকে চাল সংগ্রহ করে গোদামে সরবরাহ করছেন। কৃষকরা এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com