সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মেয়র প্রার্থী তনু’র সমর্থনে হবিগঞ্জে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচারণা

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী এম ইসলাম তরফদার তনু’র সমর্থনে হবিগঞ্জে এসেছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল সোমবার হবিগঞ্জ শহরের উমেদনগর, নাতিরপুর, বাতিরপুর, চৌধুরীবাজার, তিনকোনা পুকুরপাড় এলাকায় নেতৃবৃন্দ ব্যাপক জনসংযোগ করেন।
এরমধ্যে উমেদনগর এলাকায় জনসংযোগ শেষে উমেদনগর মধ্যহাটি তেমুনিয়ায় এক পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদল সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আনোয়ার হুসাইন, জেলা বিএনপি’র আহবায়ক পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি’র সদস্য মোঃ সামছুল ইসলাম মতিন, এডভোকেট মোঃ আব্দুল হাই, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট মোজাম্মেল হক, সর্দার আকবর আলী মধু মিয়া, সামছুদ্দিন হিরু, উপজেলা শ্রমিকদল নেতা সোহেল এ চৌধুরী, আব্দুল কাইয়ূম, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, যুবদল নেতা মোর্শেদ আহমদ, রিপন চৌধুরী, জিতু মিয়া সেন্টু, শ্রমিকদল নেতা মনর উদ্দিন, শাহ্ সালাউদ্দিন টিটু, মোঃ আলাউদ্দিন, আব্দুল মোমিন, কামরুল হাসান কাজল বিডি, হারুনুর রশীদ হারুন হারিস মিয়া, লিটন সরকার, ফখরুল ইসলাম নয়ন, রতন আনছারী, আঃ খালেক, শামীম এনাম প্রমূখ। পথসভায় কেন্দ্রীয় নেতা আনোয়ার হুসাইন বলেন জেলা শ্রমিকদল সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু’র প্রতি কেন্দ্রের পূর্নাঙ্গ সমর্থন রয়েছে। তাই আমরা এখানে এসেছি তার পক্ষে কাজ করার জন্য। তিনি বিএনপির পরিবারের সবাইকে ঐক্যবদ্ধভাকে কাজ করে এম ইসলাম তরফদার তনু’র বিজয় নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানান। আনোয়ার হোসাইন, অবৈধ সরকারের জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম তরফদার তনুকে মোবাইল ফোন মার্কায় ভোট প্রদানের জন্য হবিগঞ্জ পৌরবাসীর আহবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com