মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ধুলিয়াখাল-মিরপুর সড়কে কার চাপায় দিনমজুরের প্রাণহানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর সড়কে প্রাইভেটকার চাপায় এক দিনমজুরের প্রাণ গেছে। নিহতের নাম রহমত আলী (৫৫)। তিনি বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ওই সড়কের নোয়াবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে রহমত আলী অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। জমিটি সড়কের পাশে ছিল। কাজের এক পর্যায়ে সড়কে উঠে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তার উপর উঠে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ছেলে মো. কামাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com