মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গোপায়া ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে গোপায়া নুরানী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান তালুকদার কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আক্তার।
উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম তালুকদার, সিদ্দিক আলী নানু, মোঃ আব্দুল হান্নান, এমরান আহমেদ, সাহেদুল হক সাহেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, ইউনিয়র কৃষকলীগ নেতা স্বপন আহমেদ, হাবিবুর রহমান সুমন, অলিউর রহমান শুভ, মোহন মিয়া, রণি মিয়া, কায়েছ আহমেদ, লাভলু মিয়া, প্রবাসী ইনু মিয়া প্রমুখ।
সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত করে স্বপন আহমেদকে আহবায়ক ও হাবিবুর রহমান সুমন, অলিউর রহমান শুভ, রণি আহমেদ, মোহন মিয়াকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ৫নং গোপায়া ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com