মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাতায়াত করছেন। শুধু তাই নয়, টিকেট কালোবাজারী ও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জানা যায়, ঢাকা-সিলেট চট্টগ্রাম রেলওয়ে সড়কে প্রতিদিন পারাবত, কালনী, জয়ন্তিকা, উপবন, পাহাড়িকা ও উদয়নসহ বেশ কয়েকটি ট্রেন আসা যাওয়া করছে। আর এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী তাদের গন্তব্যে স্থলে পৌছেন।
অনেকইে টিকেট এবং সিট না পেয়ে জীবনের ঝুকি নিয়ে ট্রেনে ছাদে ও ইঞ্জিনের কাছে বসে যাতায়াত করছেন। এতে যেকোন সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। কোন কোন সময় শিশুদেরকে নিয়ে মহিলারা একইভাবে যাতায়াত করছেন। অনেক সময় দেখা যায়, ট্রেনে উঠার সময় একটি সংঘবদ্ধ ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণের চেইন, কানের দুল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারেও রেল কর্তৃপক্ষ ও আইনশৃংখলা বাহিনী কোন ব্যবস্থা নেন না। ফলে দিন দিন অবৈধভাবে রেলের ছাদে উঠে যাতায়াত ও ছিনতাইকারীদের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে শত শত যাত্রী ছাদে উঠে ভ্রমণ করছেন। অথচ রেল কর্তৃপক্ষ ও পুলিশ নীরব ভূমিকা পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com