বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মতক্কী চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৭৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মিনাল আহমেদ চৌধুরী ও বেলাল চৌধুরীর পিতা হাজী মতব্বির হোসেন চৌধুরী মতক্কীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরতলীর ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলায়মান তালুকদার, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজুল হাসান রুহেল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, সময়ের বাণী (অনলাইন) পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, জিতু মিয়া সেন্টু। পরে মিলাদ মাহফিল শেষে হাজী মতব্বির হোসেন চৌধুরী মতক্কীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com