মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানের সমর্থনে লন্ডনে হবিগঞ্জবাসীর সভায় বক্তারা ॥ সৈয়দ কামরুল মেয়র হলে হবিগঞ্জ হবে জলাবদ্ধতা মুক্ত সমৃদ্ধ নগরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটেনে বসবাসরত সহপাঠি ও হবিগঞ্জবাসীদের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থী সৈয়দ কামরুল হাসানের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইস্ট লন্ডনের নিজ হাউজে অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম। সাবেক মেয়র ফারুক আনছারীর সভাপতিত্বে ও তুহিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল আজিজ, গাজীউর রহমান গাজী, সিরাজুল ইসলাম সিরাজ, মোজাম্মেল হক, হিফজুর রহমান চৌধুরী, নাজমুল ইসলাম, জিয়া উদ্দিন সেলিম, সজল মিয়া, জালাল আহমেদ, জিয়া চৌধুরীসহ প্রবাসী নেতৃবৃন্দ। সভায় উপস্থিত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী বলেন, সৈয়দ কামরুল এর মতো একজন ভাল মানুষ হবিগঞ্জ পৌরসভার মেয়র হলে মানুষ তাদের কাংখিত সেবা পাবে। আর হবিগঞ্জ পৌরসভা হবে জলাবন্ধতা মুক্ত সমৃদ্ধ নগরী। সভায় বক্তারা সৈয়দ কামরুল হাসানকে জয়যুক্ত করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্র“তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com