বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে লক্ষাধিক টাকা মুল্যের চোরাই সেগুন কাঠ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কালেঙ্গা বন রেঞ্জের রশিদপুর বন বিট থেকে চুরি হয়ে আসা ৫৫ সিএফটি সেগুন কাঠ আটক করেছে স্থানীয় জনতা। ১২ জুন সকালে ট্রাক্টর যোগে ওই কাঠ মীরপুর বাজারে পাচারের সময় ট্রাক্টরসহ সেগুন কাঠগুলো রানীগাও ইউনিয়নের আটালিয়া নামক স্থানে আটক করা হয়। কাঠ আটকের বিষয়টি কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আলা উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে কাঠগুলো জব্দ করেন এবং অবৈধ কাঠ বহন কাজে ব্যবহৃত ট্রাক্টর ও এর ড্রাইভার মিজানকে ছেড়ে দেন তিনি। এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটক কাঠ চুনারুঘাট টহল অফিসে জমা আছে।
স্থানীয়রা জানান, চুনারুঘাটে উপজেলার রশিদপুর সংরক্ষিত বনের প্রাকৃতিক বৃক্ষরাজিতে ভরপুর ছিলো এক সময়। চোরেরা অবাধে গাছ কেটে নেয়ার কারনে রশিদপুর বন বিট বৃক্ষ শুন্য হয়ে পড়ে। এলাকাবাসি ও বন বিভাগ সুত্র জানায়, সিলেট বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনটিতে এক সময় প্রাকৃতিক গাছে সমৃদ্ধ ছিলো। ওই বনে ছিলো সেগুন, চাম, জাম, চাপাসিল, আওয়ালসহ নানা প্রজাতির গাছ। সে সময় বনে বন্যপ্রানীও ছিলো। শ্রীমঙ্গল ও রানীগাও, সাটিয়াজুড়ি ইউনিয়নে’র সংঘবদ্ধ বনদস্যুরা সেই গাছ কেটে সাবাড় করে দিলে বনটি বৃক্ষশুন্য হয়ে পড়ে। ২০০৬-২০০৭ সালে বন বিভাগ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, বন্যপ্রানী সংরক্ষণ ও জীব বৈচিত্র সংরক্ষনের লক্ষ্যে বন বিভাগ কালেঙ্গা ও সাতছড়ি রেঞ্জের বিভিন্ন বনে সামাজিক বনায়নের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় রশিদপুর বন বিটের বৃক্ষশুন্য ৭৪ হেক্টর ভূমিতে মেনজিয়া, সেগুনসহ নানান জাতের বৃক্ষ রোপন করে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায়। কোটি টাকা ব্যয়ে সৃজিত সেই গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয় এবং বনদস্যুরা সে সময় যে গাছ কেটে নিয়েছিলো সেই গাছের মোথায় নতুন করে গাছ গজিয়ে উঠে। এক সময় সেই গাছও বড় হয়। সম্প্রতি সামাজিক বনায়নের ৭৪ জন উপকারভোগীর মাঝে ২০/২৫ জন উপকারভোগী বন বিভাগের লোকজনের সাথে হাত মিলিয়ে রশিদপুর বনবিটের সৃজন করা গাছ কেটে নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com