বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্যালাইন খেয়ে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভুল চিকিৎসায় স্যালাইন খাওয়ার পর আয়শা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ ঘটনাটি ঘটে। বুধবার (১২ জুন) সকালে নবীগঞ্জ থানায় মৃতদেহ নিয়ে হাজির হলে পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করে। আয়শার বেগমের ছেলে সিরাজ মিয়া জানান, আমি চট্টগ্রামে ছিলাম মায়ের মৃত্যুর খবর শুনে আমি বাড়িতে আসি। আমার মায়ের প্রেসার ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় দেবপাড়া বাজারে লকুজ মিয়ার নামে এক পল্লী চিকিৎসকের ফার্মেসিতে নিয়ে গেলে তিনি এস্কাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এনআরজি গ্লুকোজ স্যালাইন দেন। এই স্যালাইন খাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি মারা যান। এই ভুল চিকিৎসার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান-সকালে তারা মৃতদেহ নিয়ে থানায় আসেন, পরিবারের দাবী ভুল চিকিৎসার কারনে তার মৃত্যু হয়েছে। তাই আমরা ময়না তদন্তের ব্যবস্থা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com