বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইট ভাটায় সীলগালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামের রোমান ব্রিকস (ইটভাটা) কে সীলগালা করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান নবীগঞ্জ থানার একদল পুলিশ কে সাথে নিয়ে রোমান ব্রিকসে সিলগালা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান জানান- হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের নির্দেশে আমরা রোমান ব্রিকস সিলগালা করেছি। প্রায় ৯ বছর দরে ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন করেন নি। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি ও নেই তাদের। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তিনি ইটভাটার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যা ইট পুরানো আইন (নিয়ন্ত্রন) ২০১৩ পরিপন্থি। এমতাঅবস্থায় গতকাল বুধবার উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর এলাকায় অবস্থিত মেসার্স রোমানা ব্রিকস ফিল্ডে সরজমিনে গিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে এবং সিলগালা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com