বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জজকোর্ট পকেটমার আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্ট লোকাপের সামনে পকেট মারার সময় মোহাম্মদ আলী (৩০) নামের এক চোরকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গ্রামগঞ্জ থেকে সহজ সরল বিচার প্রার্থীদেও কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নিচ্ছে। তাদের কাছ থেকে রেহাই পায়নি আইনজীবি ও পুলিশ সদস্যরা। গতকাল বুধবার দুপুরে মোহাম্মদ আলী ও তার সংঘবদ্ধ একটি চক্র শাহ আলম নামের এক বিচার প্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় মোহাম্মদ আলীকে হাতেনাতে ধরা হয়। এ সময় তার সাথে থাকা অন্যান্য চোররা পালিয়ে যায়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com