বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মামলার এমসি পেতে ভোগান্তির শিকার পুলিশ অফিসাররা

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন মামলার এমসি পেতে ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ অফিসাররা। মাসের পর মাস হাসপাতালে ধর্ণা দিয়েও এমসি পাচ্ছেন না তারা। ফলে বিভিন্ন মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। অপরদিকে বিচার কার্যক্রমেরও ব্যাঘাত ঘটছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় হবিগঞ্জ জেলার ৯টি থানার তদন্ত ওসিগণ সদর হাসপাতালে এসে আরএমএ’র সাথে সাক্ষাত করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। তাদের মাঝে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কামরুজ্জামান, দস্তগীর, আশরাফুল ইসলাম, দুর্জয় প্রমূখ।
জিয়াউর রহমান আরএমও সাইদুল আমিনের নিকট প্রস্তাব রাখেন হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মারামারিসহ প্রায় ৫ শতাধিক মামলার এমসি হাসপাতালে ঝুলে রয়েছে। এসব এমসি ডেলিভারী না দেয়ার কারণে মামলার ব্যাঘাত ঘটছে এবং আদালতকে তাদেরকে বার বার নির্দেশ দেয়া হচ্ছে এমসি দেয়ার জন্য। কিন্তু এক বছর ধরে হাসপাতাল থেকে কোন এমসি সরবরাহ করা হচ্ছে না। দ্রুত এমটিস দেয়ার জন্য আরএমও’র কাছে দাবি জানান তিনি। অপরদিকে আরএমও বলেন, ২৫০ শয্যা বিভিন্ন হাসপাতালে মাত্র ১০ জন ডাক্তার। তাই তার পক্ষে দ্রুত এমসি দেয়া সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে এমসি দেয়া হবে। তখন ওসি জিয়াউর রহমান আরও বলেন, ডাক্তার মিটুন রায় থাকতে আমরা দ্রুত এমসি পেয়েছি এবং আদালতের নির্দেশের আগেই চার্জশীট দিয়েছি। কিন্তু আপনি কেন পারবেন না। এ নিয়ে আরএমও মন্তব্য না করে নীরবতা পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com