মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

র‌্যাব ক্রেতা সেজে মাধবপুরের মাদক বিক্রেতাকে পাকড়াও

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্রেতা সেজে মাধবপুরের এক মাদক বিক্রেতাকে পাকড়াও করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাঁচগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটক বকুল মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, পাঁচগাঁও বাজার এলাকায় মাদকের ক্রয়-বিক্রয়ের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৩টার দিকে ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা মাদক বিক্রেতা বকুলকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা একটি বস্তা ও ব্যাগে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com