বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে জি.আর ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৭৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জি,আর (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউ,কে’র ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন এর লন্ডন গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার রাত ১০টায় উপজেলার কেউন্দা গ্রামে লন্ডনী বাড়িতে জি আর ফাউন্ডেশন ইউকে’র সদস্য ও শুখাকাংখীদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, জি আর ফাউন্ডেশনের ইউকে’র সদস্য আজগর আলী, আলী হোসেন, আব্দুর হাই, কুতুব উদ্দিন, নাসির উদ্দিন, সবুজ মিয়া, মারুফ, শরিফুল, হাফিজুর, তৈয়ব আলী, তানিম, কেউন্দা গ্রামের ফজলু মিয়া, মারাজ মিয়া, মোঃ ফখরুল ইসলাম, সুনাই মিয়া, আবু বক্কর, সুবেল আহমেদ প্রমূখ। উল্লেখ্য গতকাল রবিবার সকাল ৯টায় হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সেযোগে মোঃ গিয়াস উদ্দিন দেশ ত্যাগ করেন। তিনি সময় সল্পতার কারনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের বলে যেতে পারেন নি বলেন দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com