বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ লস্করপুর রেল ক্রসিং-এ সিএনজি ট্রাক সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিং এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ যাত্রী। গতকাল বিকাল ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত হাজেরা বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। আহত সূত্রে জানা যায়, বাহুবল থেকে একটি সিএনজি অটোরিক্সা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় রওয়ানা দেয় হাজেরা। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনটিটি ধমুড়ে মুছড়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাজেরাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ফুল বানু নামের আরেক যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয। হাইওয়ে থানার ওসি জানান, ট্রাকটি পালিয়ে গেছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com