বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে ধান কাটাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বিকেলে দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আলী আহমদের জমির পাকা ধান একই গ্রামের আবুল কাশেম গংরা গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় জোরপূর্বক কেটে নিয়ে যেতে চাইলে আলী আহমদের লোকজন বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত ফিরোজ আলী (৫০), আব্দুস সহিদ (৩৮), জয়নাল আবেদিন (৫৫) ও আবুল কাশেম (৪৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্য আহতরা হলো আরমান আলী (৪০), গুলশান মিয়া (২২), লেবু মিয়া (৪২), আবুল খয়ের (২৯), আবিদ আলী(৩৫), শামীম মিয়া(১৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com