বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের জেল জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বখাটে কর্তৃক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক বখাটের ৫দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফর রহমান। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা দেড়টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের সন্নিকটে।
জানা যায়, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির জনৈক ছাত্রীকে উত্যক্ত করে সিলেট জেলার ওসমানী নগর থানার তাজপুর গ্রামের শরফুজ উল্লার পুত্র জাকারিয়া হোসেন (১৯) ও তার সহযোগী মৌলভী বাজার থানার মস্তিনগর গ্রামের জয় মিয়া (১৮) নামের ২ যুবক। স্কুল থেকে বাড়ি যাওয়া পথে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাটি স্থানীয় লোকদের নজরে আস্ েএ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে। পরে স্থানীয় গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামাল হোসেনের নিকট সোপর্দ করা হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে জাকারিয়া হোসেন এর ৫ দিন সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ২ দিনের জেল এর আদেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com