বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ও পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পঞ্চগড় কারাগারে অ্যাডভোকেট পলাশ কান্তি রায়কে অগ্নিসংযোগ করে হত্যা, সাংবাদিক প্রবীর শিকদারের বাসভবনে দুর্বৃত্তদের হামলা, মানবাধিকার কর্মী প্রিয়া সাহার পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগ, বুদ্ধিজীবী শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও অ্যাডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখাসহ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হীরেন্দ্র দত্ত, নলীনি কান্ত রায় নিরু, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট রনজিৎ দত্ত, শংকর পাল, নিতেন্দ্র সূত্রধর, অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট মুরলী ধর দাস, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য, সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, পার্থ প্রতিম দাস, শংকর অধিকারী, ভূপিকা রঞ্জন দাস, সুধাংশু তালুকদার, পীযূষ চক্রবর্তী, সুনীল দাস, অ্যাডভোকেট নারদ গোপ, বিজন দাস, জীবন রবি দাস, সুজন কুমার কুড়ি প্রমুখ।
দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com