মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের ঘাটিয়া বাজার এলাকায় অভিজাত কাপড়ের দোকান ‘টুইট’ এর উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে অভিজাত কাপড়ের দোকান (তৈরী পোষাক) ‘টুইট’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলেজেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দোকানের সত্বাধিকারী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোকানের সত্বাধিকারী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক জানান, টুইট ব্র্যান্ড এর কাপড়গুলো উন্নতমানের। তবে দামে সস্তা। ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে সব বয়সী মানুষের পাঞ্জারী, সার্ট, প্যান্ট, গেঞ্জীসহ সকল প্রকার পছন্দসই কাপড় এখানে রয়েছে। আশিক সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com