বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে পুলিশের বিশেষ অভিযান ৭ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্যরাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম, এসআই সহিদুল, এএসআই আনোয়ার, রিয়াদ, ইমরান ও সাহিদুলের যৌথ নেতৃত্বে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পূর্ব রূপশংকর গ্রামের ফারুক মিয়ার দুই পুত্র মোঃ জসীম উদ্দিন ও মোঃ সোহেল মিয়া এবং স্ত্রী মোছাঃ পেয়ারা খাতুন, জিআর মামলায় দক্ষিণ স্নানঘাট গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র শাহজাহান মিয়া এবং সাটিয়াজুরী বাজারের চুরির মামলায় রাজেন্দ্রপুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র মাসুক মিয়া, মৃত আব্দুল মজিদের পুত্র মকছুদ আলী ও দাসপাড়া গ্রামের মৃত আকবর উল্লাহর পুত্র কুতুব আলীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com