বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

লাখাইয়ে ৮ কেজি গাজাসহ নাম্বারবিহীন সিএনজি জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৮ কেজি গাজাসহ সিএনজি জব্দ একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে লাখাই থানার পশ্চিমের রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি সিএনজির বেতর থেকে এসব উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গতকাল দুপুরে লাখাই থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ টহল ডিউটি করছিল। এ সময় থানা থেকে মাত্র ৫০ গজ দুড়ে একটি পরিত্যাক্ত সিএনজি দেখতে পায় পুলিশ। তাৎক্ষণিক পুলিশ সিএনজিটিতে তল্লাসী চালাতে গেলে এর ভেতরে ২টি তোষের বস্তা দেখতে পায়। পুলিশ তোষ ভর্তি বস্তা দুটির মুখ খোললে এর ভেতর থেকে পলিথিনে মুড়ানো ৮টি প্যাকেট পাওয়া যায়। এ সময় পুলিশ পলিথিনগুলো খুললে এর মধে পাওয়া যায় গাজা। একে একে ৮টি পলিথিনের মধ্যেই গাজা ভর্তি ছিল।
পরে পলিশ পরিত্যাক্ত অবস্থায় নাম্বারবিহীন সিএনজি একটি ও ৮কেজি গাজা জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আমাদের একটি টহল টিমওই এলাকায় ডিউটিকালে একটি পরিত্যাক্ত নাম্বারবিহীন সিএনজি জব্দ করলে এর মধ্য থেকে ৮কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com