বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বিষধর সাপের কামড়ে সাথী আহমেদ নামের এক স্কুল ছাত্র মারা গেছে। তবে কথিত এক উজা দুই ঘন্টা ঝাড়ফোক দেওয়ার পর জ্ঞান ফিরে না আসলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। সে পইল গ্রামের সেলিম আহমেদের পুত্র। সূত্র জানায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায় সাথী। সেখানে বিষধর একটি সাপ তাকে কামড় দিলে পরিবারের লোকজন ওই গ্রামের এক কথিত উজার কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর উজা একটি মোরগ, লাল সালু কাপড় ও মিষ্টি এনে ঝাড়ফোক শুরু করে। দুই ঘন্টা অতিক্রম হলে তার জ্ঞান ফিরে আসেনি। এ সময় উজা বলে তাকে মাইচ্ছা আলদে কামড় দিয়েছে। আমার পক্ষে তাকে সুস্থ্য করা সম্ভব নয়। দ্রুত তাকে কলা গাছের বোড়ায় তুলে নদীতে ভাসিয়ে দেও। হয়তোবা বেচে যাবে। কিন্তু পরিবারের লোকজন উজার কথা না শুনে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাতে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু কিছুক্ষন পর সে মারা যায়। ওসমানী মেডিকেল কলেজের ডাক্তার জানান, তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে বাচানো যেত। সে স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে উজা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com