শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশত

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫৮১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে খড় মেলাকে (বিছানোকে) কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময় খড় মেলাকে (বিছানোকে) কেন্দ্র করে এবং ছোট বাচ্চাদের ঝগড়ার জের ধরে শেরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার পুত্র হাফিজ মিয়া ও একই গ্রামের মৃত আরিফ উল্লার পুত্র বারিক মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতরা হলেন, বারিক উল্লা (৬৫), ফরিদা বেগম (৫০), আওলাদ মিয়া (৩২), সুফি মিয়া (৪০), আকলু মিয়া (২৫), জানু মিয়া (২৭), কনর মিয়া (৪৫), কাঁচা মিয়া (৬০), ফরিদা বেগম (৫০), মাসুক মিয়া (৩৫), ফরিদ আলী (৩০)।
অন্যদিকে সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দু’পক্ষের মধ্যে কেউই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দেয়া হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com