বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক জুয়েলকে হুমকি নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাওয়ের কাজী আব্দুল হাইয়ের কুকর্মের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমানের নিকট জানমালের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, জুয়েল চৌধুরী দৈনিক খোয়াই এর স্টাফ রিপোটার এবং কন্ঠ ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি। বাহুবল উপজেলার বালিচাপলা গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী আলেয়া আক্তার (৩৫) এক বানিয়াগাও গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কাজী আব্দুল হাই (৫০) পালিয়ে গিয়ে বিয়ে করে। এ ঘটনায় ১৫ মে স্ত্রী হারিয়ে আব্দুল হাই হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
যার নাম্বার ১৪৩/১৯। এ ঘটনায় ১৬ মে দৈনিক খোয়াইসহ স্থানীয় সংবাদপত্রে সংবাদ প্রকাশ করা হয়। এতে কাজী আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার বেলা ১১টা ৫মিনিটে তার ব্যবহৃত নাম্বার ০১৭২৫-৬৫৩৭৮৩ থেকে সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসি জানান, সাংবাদিক জুয়েল সবার পরিচিত মুখ। তিনি সব সময় বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করে থাকেন। তাকে এ রকম হুমকি দেয়া আইন বহির্ভূত। জিডি গ্রহণ করে জরুরীভাবে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এসআই আতাউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com