বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা ॥ সিএনজি যাত্রী নিহত, আহত ৪

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ট্রাকের সাথে ধাক্কা লেগে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মাধবপুর উপজেলার তেমুনিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব ওই উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মুসলেম উদ্দিন জানান, সকালে মাধবপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে জগদীশপুর যাচ্ছিল। তেমুনিয়া এলাকায় পৌঁছার পর সিএনজিটি একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী জয়দেব সরকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com