বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিদ্যুৎ পাওয়ার প্লান্টে সোয়া ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্টান ‘দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স লিমিটেড এর অফিস থেকে ফিল্মি স্টাইলে ১২ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আটককৃত দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুজনকে আসামী করে বেঙ্গল ইলেক্ট্রনিক্স এর সহকারী পরিচালক উত্তম কুমার মজুমদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেল ৩ টার সময় পুলিশ স্কটের মাধ্যমে কোম্পানীর কর্মচারিদের বেতন বাবদ নগদ ৭৯ লাখ ১৩ হাজার ৫২০ টাকা মৌলভীবাজার পূবালী ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে এসে বিভিন্ন সাইডের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বন্টন করাকালীন উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল আজিজের পুত্র সাজু মিয়া (৩০) ও একই গ্রামের রাহাত উল্লা প্রকাশ রাত উল্লার পুত্র সাহিদ মিয়া (৩৫) তাদের আরো ২ সহযোগীসহ রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স এর অফিসে প্রবেশ করে। এরা মামলার বাদিসহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে জোরপূর্বক ১২ লাখ ২৬ হাজার ১৫৬ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা চিৎকার করে এবং নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পারকুল গ্রামে দুলাল মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে সাজু ও সাহিদকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় আটককৃতরা জানায় বাকি টাকা অজ্ঞাত ২ জন নিয়ে যায়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ২ আসামী ও বাকি টাকা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়াও এ চক্রের মূল হোতাদের বের করতে ধৃত আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তাদের রিমান্ডে এনে এই ঘটনার মূল রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অপর দিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, ওই এলাকার কিছু স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিদ্যুৎ পাওয়ার প্লান্টে নিয়োজিত দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানীর নিকট থেকে প্রতি মাসেই মাসিক চাঁদা আদায় করে থাকেন। এমনকি পুলিশের নাম ভাঙ্গিয়ে কোম্পানীর কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছেন বলেও সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com