শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ হাসপাতালে দালাল চক্রের নারীসহ দুই সদস্য আটক, কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালীর অভিযোগে এক নারীসহ দুই দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন বিথী তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান কেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের সরুফা আক্তার (৩৬) ও শহরের ইনাতাবাদ এলাকার সিরাজ মিয়া (৪০)। এরা দু’জনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দালাল চক্রের তালিকাভুক্ত সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ও হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেবের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সিরাজুল ইসলামকে এক মাসের ও স্বরুপা আক্তারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত হাসপাতালে আসা রোগীদের সাথে প্রতারণা করে এবং বিভিন্নভাবে তাদের প্রলোভন দিয়ে রোগীদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। আর তার বিনিময়ে তারা তাদের ভাগের টাকা আদায় করে নিত। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ দালাল নির্মূলে একটি কমিটি গঠন করে দালালদের একটি তালিকা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় দুই দালালকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com