বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ইউনিটি সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে মরহুম এরশাদ আলীর পরিবারের হাতে ২ লাখ টাকার চেক হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ প্রবাসী মরহুম এরশাদ আলীর পরিবারের কাছে হবিগঞ্জ ইউনিটি সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে ২ লাখ ৮ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টায় সদর উপজেলা কনফারেন্স হলে এ চেক হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। হবিগঞ্জ ইউনিটি, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, শ্রমিক নেতা জিতু মিয়া, হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ।
এ সময় মরহুম এরশাদ আলীর স্ত্রী মিনারা খাতুনের হাতে হবিগঞ্জ ইউনিটি সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে ২ লাখ ৮ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com