বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সড়কে ধান রাখাকে কেন্দ্র করে কালনী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়কে ধান রাখাকে কেন্দ্র করে রিচি ইউনিয়নের কালনী নোয়াবাদ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪০জন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ ঘংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী নোয়াবাদ গ্রামের মলাই মিয়া (৬০) গ্রামের সড়কে কিছু কাটা ধান রাখেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এই গ্রামের স্বপন মিয়া (২৮) ও কামরুল মিয়াসহ (৩০) চারজন ধান ভাঙানোর মেশিন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় ধান রাখার কারণে মেশিন নিতে অসুবিধা হওয়ায় স্বপ্ন ও কামরুল প্রতিবাদ করে। এ নিয়ে মলাই মিয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে গুরুত্বর আহত অবস্থায় মলাই মিয়া (৬০), স্বপন মিয়া (২৮), সোহেল মিয়া (৩৫), মিলান বেগম (৪০), মোস্তফা আলী (১৫), ছানু মিয়া (৩০), গুণি মিয়া (৬০), কামরুল মিয়া (৩০), আল আমীন (১৮), উজ্জ্বল মিয়া (১৭), সামছু মিয়া (৩০), ফুল্লাস বেগম (৩০), হায়দার আলীসহ (৩৬) অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com