বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে জি আর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাটে জিআর (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জিআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও জিএস বাদার্স এর স্বত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী গাজীউর রহমান, এটিনএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক নোমান মিয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, সাংবাদিক এসএম সুলতান খান, সাংবাদিক রহমত আলী, মাওঃ লুৎফুর রহমান, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সহ স্থানীয় অনেকেই। ইফতার মাহফিলে চুনারুঘাটের প্রায় ৭শ’ মানুষ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com