বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ॥ গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১১ মে, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১১ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুরা গ্রামের দিনমজুরের কন্যা, রাজপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হবিগঞ্জ সদর হাসপাতালে মেয়েটির মামা শরীফ সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেয়েটি ঘরের বারান্দায় দাড়িয়ে ছিল। এ সময় পার্শ্ববর্তী বাড়ির মৃত আরজত আলীর বখাটে ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯) তাকে কৌশলে ডেকে বাড়ির পার্শ্ববর্তী চাড়াবাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি ঘরে এসে ঘটনার কথা জানালে তার মামা শরীফ রাত ১টার দিকে মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com