মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে প্রশাসনের বিভিন্ন দফতরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অনুলিপি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি কেন্দ্রীয় থেকে দেয়া অনুলিপি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে প্রদান করা হয়েছে।
বুধবার (৮ মে) দুপুরে প্রথমেই জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের হাতে নতুন এ কমিটির অনুলিপি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ। পরে হবিগঞ্জ জেলা প্রশাসক এর পক্ষে অনুলিপি গ্রহন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান ও হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র হাতে নতুন কমিটির অনুলিপি তুলে দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ কমিটির সদস্যবৃন্দ।
কেন্দ্রীয় কমিটি থেকে দেয়া এ অনুলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক এস এম খোকন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন জুয়েল, লুকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-অর্থ সম্পাদক শিরিন আক্তার সোনিয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ফজলুর রহমান ও শামীম উসমান প্রমুখ।
আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে সরকার অনুমোদিত একটি মানবাধিকার ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com