বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

২১ শ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২১ শ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার ফতেহপুর অব্দার রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হল-নাসিননগর উপজেলার দৌলতপুর গ্রামের জিলু মিয়ার ছেলে আরজান মিয়া (২৮), মৃত রওশন আলীর পুত্র মোঃ আমির আলী (৩২), আলম খা’র পুত্র মোঃ তোফজ্জল খা (২৩)।
ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও ইকবাল বাহার একদল পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হবিগঞ্জগামী (হবিগঞ্জ-থ-১১-৩৮১৮) নং একটি সিএনজি গাড়ীকে আটকানোর চেষ্টা করলে পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু অবশেষে চৌকুস পুলিশ বাহিনীর নিকট তারা আটকা পড়ে যায়। এ সময় গাড়ীটি তল্লাশী করে উল্লেখিত পরিমান ইয়াবাহ ও ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় কৌশলে ওই গ্রামের লাল মিয়া (৩০) পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com