মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখো ভক্তবৃন্দকে কাদিয়ে চিরনিদ্্রায় সুলতানশী হাবেলীর পীর আউলিয়া মিয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৮১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখো ভক্তবৃন্দকে কাদিয়ে চিরনিদ্্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীর সু-শিক্ষিত পন্ডিত নামে খ্যাত বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক সাধক পীরে ক্বামেল সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে সৈয়দ আওলিয়া মিয়া সাহেব। গত রবিববার সকাল ১১ টায় সুলতানশী মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ জেলার বিভিন্ন স্থানকে আসা হাজার হাজার মুসল্লিয়ানদের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাই সৈয়দ গোলাম কিবরিয়া। পরে মোনাজাত শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকাল ৬ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনক কারণে ইন্তেকাল করেন সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে সৈয়দ আউলিয়া মিয়া সাহেব। তাঁর মৃত্যর সংবাদ শুনে সুলতানশী হাবিলীসহ ভক্তমহলে শোকের ছায়া নেমে আসে। অভিভাবক শূন্য হয়ে পড়ে সুলতানশী হাবিলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com