মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিরপুর-ধুলিয়াখাল সড়কে সিএনজি উল্টে ৭ যাত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর ধুলিয়াখাল সড়কে বৈদ্যার বাজার সিএনজি অটোরিক্সা উল্টে মহিলা শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছে। যাত্রীদের অভিযোগ সিএনজি চালক নাবালক ও মোবাইল ফোনে কথা বলছিল। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সুত্র জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মিরপুরের উদ্দ্যেশ্যে রওনা দেয়। চালক রাস্তায় মোবাইল ফোনে কথা বলছিল বার বার নিষেধ করার পরও সে ফোন বন্ধ করেনি। উল্লেখিত স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত অবস্থায় সুলতানা (১৬), মাজেদা (৩৫), জিবা (৩০) আসাদ মিয়া (১০), ফাহিম (৫) নুর মিয়া (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com