মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সনজু চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে-মাহবুব আলী ॥ খেলাধুলা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে নতুন করে চিনিয়েছে

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চেয়ারম্যান সনজু চৌধুরী গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় উপজেলার লানুয়া চা-বাগান মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহাবুব আলী। প্রথান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, খেলাধুলা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে নতুন করে চিনিয়েছে। লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ক্রিকেটের বদৌলতে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উচ্চ আসনে উন্নীত হয়েছে। আশা করি আগামী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ান হবে। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাধুবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মাখন চকদার, কাউন্সিলর আঃ হান্নান, নালুুয়া চা-বাগানের ম্যানাজার জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার, যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল। খেলায় নালুয়া ক্যাম্পটিলা বনাম চিমটিবিল টিমের মুখোমুখি হয়। এতে নালুয়া ক্যাম্পটিলা ১-০ গোলে জয় লাভ করে। বিজয়ীদের হাতে ১ ভরি ওজনের স্বর্ণের কাপ তুলে দেন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। ৪ মাস ব্যাপী উক্ত টুর্নামেন্টে সিলেট বিভাগের ৩৬টি দল অংশগ্রহণ করে। এদিকে সকাল ১০টায় আমরোড হাইস্কুল এন্ড কলেজে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন ও আহাম্মদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, অধ্যক্ষ আলাউদ্দিন। এছাড়াও আমুরোড বাজার থেকে গাদিশাল পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com