মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে শাহ ডেন্টাল কেয়ারের উদ্যেগে ফ্রি ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শাহ ডেন্টাল কেয়ার নবীগঞ্জ শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাঃ শাহ আজাদ আলী সুমন, ডাঃ চৌধুরী মুস্তাফিজুর রহমান ও ডাঃ মোঃ আবু ছালেহ মুছা মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এনামুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফায়েল, সহকারি শিক্ষক দিলীপ কুমার, মিজান আহমেদ প্রমুখ। এসময় অধ্যক্ষ এনামুল হক শাহ ডেন্টাল কেয়ারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
শাহ ডেন্টাল কেয়ার নবীগঞ্জ শাখার চিকিৎসক ডাঃ শাহ আজাদ আলী সুমন বলেন, প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর দাতের চিকিৎসা এবং দাতের যতœ নেওয়ার নিয়ম বলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন থেকে প্রতিটি স্কুলে শাহ ডেন্টাল কেয়ার নবীগঞ্জ শাখার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
পরে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী শিক্ষকদের কাছে তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com