বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০১৯
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ঘোষ পাড়ায় রতন ধানু দাস (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে নিজ ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন রতনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ওই এলাকার ধানু দাসের পুত্র।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রতন রাতের খাবার শেষ করে শহরের বেবি স্ট্যান্ড এলাকার একটি দোকানে টিভি দেখে। পরে বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে দেরীতে উঠায় পরিবারের লোকজন তাকে ডাকা-ডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সদর থানার এসআই পলাশ জানান, খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যাই এবং লাশটি মর্গে প্রেরন করি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com