মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণ ॥ ধর্ষক পলাতক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে ধর্ষক ওই উপজেলার বিরাট উদবপুর গ্রামের অনিল দাশের ছেলে লম্পট অর্জুন দাশ (১৮) পলাতক রয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, গতকাল সোমবার দুপুরে একই গ্রামের বাসিন্দা উদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৯) অর্জুনের বাড়ির টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় লম্পট অর্জুন তাকে ধান দেয়ার প্রলোভন দিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। আরও উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য রাত ৭টায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষিতা ওই শিশু অতিদরিদ্র পরিবারের মেয়ে। তার বাবাও নেই। তার চিকিৎসা ব্যয় বহন করারও ক্ষমতা নেই। এদিকে ঘটনার পর থেকেই লম্পট অর্জুনকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। লম্পট অর্জুন এলাকায় প্রভাবশালী ও বিত্তশালী হওয়ায় ধর্ষিতার পারিবারিক দরিদ্রতার সুযোগ নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার প্রায়তারা চেষ্টা করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com