মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের হামলায় কনের পিতাসহ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের হামলায় কনের পিতাসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে।
এ নিয়ে ওই দুই পরিবারের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় শহরতলীর পশ্চিম এড়ালিয়া গ্রামের শুকুর আলী (৪০), তার স্ত্রী পারভিন আক্তার (৩৫) ও কনে শিবু আক্তার (১৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আহত সুত্রে জানা যায়, শায়েস্তানগর মোকামহাটি এলাকার জালাল মিয়ার পুত্র রুহেল মিয়া (২৫) স্কুল ছাত্রী শিবু আক্তারকে দেখে তার পছন্দ হয়। এক পর্যায়ে তার পিতা জালাল মিয়া শুকুর আলীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কনের পিতা খোঁজ-খবর নিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে রুহেল মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময়ে তাদেরকে শায়েস্তানগর মোকামবাড়ি এলাকায় একা পেয়ে চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com