মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কুর্শি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত সভা

  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের রতনপুর গ্রামে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য মোঃ আব্দুল ছোবহান এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্টিত উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সদস্য মোছাঃ রাজিয়া বেগম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুশীতল কুমার রায়, আলী আহমেদ রাসেল, আব্দুর রহিম, ইছমত উল্লাহ, শিপন মিয়া, আব্দুল মিয়া, আব্দুল ছালেক, কাপ্তান মিয়া, জামাল উদ্দিন, সুহেল মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এ শ্লোগানকে সামনে নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই আমাদের এই ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে।
এ সরকারের আমলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ইট সলিং, ব্রীজ, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে আসছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। যা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হিসেবে পরিচিত। এছাড়া গ্রামীন জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিতে নানা প্রকার ঔষধ সরবরাহসহ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, সার-বীজ, ভিজিডি, বিশেষ ভিজিএফসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com