মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের হাফেজ জাবেদের জানাযার নামাজ সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৭৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া বড়বাড়ি গ্রামের হাফেজ জাবেদ আহমেদ বুধবার রাত ৮টার দিকে দূরারোগ্য কূলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)। তিনি আইয়ুব আলী মহালদারের ৩য় পুত্র। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ২০ বৎসর। সে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষের ছাত্র ছিলেন। উক্ত মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সাত্তালিয়া গ্রামস্থ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, রানীগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, প্রভাষক কাউসার মিয়া, মাওলানা বশির আহমদ, সাবেক মেম্বার আব্দুস সহিদ, হাজী আকবর হোসেন, আদমপুর গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম তরফদার, প্রাক্তন মিরাশী ইউপি চেয়ারম্যানে হোসেইন আলী রাজন, সাবেক মেম্বার আকছির মিয়া, এইচ.আর আফজল, গাতাবলা বাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মাসুক মিয়া, শানখলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি শেখ মোঃ মেহের উল্লা প্রমুখ। মৃত্যুকালে হাফেজ জাবেদ আহমেদ তার পিতা-মাতা, ৩ ভাই ও ১ বোন সহ অসংখ্য আত্মীয় সজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ভাই জুয়েল মিয়া মৃত্যুর সংবাদ শুনে দুবাই থেকে আজ সকালে বাড়ি ফিরে এসেছেন। কোরআনের হাফেজ জাবেদ আহমেদের মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, হাফেজ জাবেদ আহমেদ গত ২ মাস পূর্বে পেটে টিউমার রোগে আক্রান্ত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় দূরারোগ্য কূলন ক্যান্সার ধরা পড়লে তার শরীরে অস্ত্রোপচার করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত ৩/৪ দিন আগে বাড়িতে নিয়ে আসার পর গতকাল বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। হাফেজ জাবেদ আহমেদের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com