মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে নরমাল প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল বুধবার এ কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্র্মী, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী, স্বাস্থ্যকর্মীগণ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে ও মেডিকেল অফিসা ডা. সুবিমল চন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত সচিব) মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, সহকারী উপ-পরিচালক সাজিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা.শামীমা বেগম, বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আবদুল কদ্দুছ শামীম, সৈকত আরেফিন সেলিম, এরশাদ আলী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক এসএম খোকন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com