মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইয়াবা পাচারকালে মোটর সাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কের ভাঙ্গাপুল নামক স্থান থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার খাইকইড় গ্রামের মহিবুল্লার ছেলে সবুজ মিয়াকে (৩০) একটি মোটর চাইকেল যোগে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসি করে জুয়েল মিয়ার নিকট থেকে ২০ পিচ এবং সবুজ মিয়ার থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com