মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে আর্মড পুলিশের অভিযান গাঁজাসহ মাদক সম্রাট জাবেদ গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আর্মড পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট জাবেদ মিয়া (৩০) ৭শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। জাবেদ বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র। চুনারুঘাট পৌর এলাকার মমিনপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের ইন্সপেক্টর আকরাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস.আই উজ্জল আচার্য্য ও এ.এস.আই আলতাব হোসেন চুনারুঘাট পৌরসভার মমিনপুর গ্রামে অভিযান চালান। এ সময় মাদক সম্রাট জাবেদ মিয়াকে আটক করা হয়। এসময় জাবেদ মিয়ার দেহ তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো ৭শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com