শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের দুই যুবদল নেতা ফেন্সিডিলসহ হবিগঞ্জে আটক

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের ২ নেতাকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ গত শনিবার রাতে আটক করে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উল্লখিত দুই মাদকসেবী গত শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ঘুরাঘুরি করে। ডিবি পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞেসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদের তল্লাশির করে পুলিশ। পুলিশের তল্লাশিতে তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে হবিগঞ্জ ডিবি পুলিশ তাদেরকে ডিবি কার্যলায়ে নিয়ে যায়। পরদিন রবিবার ডিবি পুলিশ মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোটে প্রেরন করে। গ্রেফতারকৃত যুবদল নেতা জাহাঙ্গীর চৌধুরী (৪৭) উপজেলা কুর্শি ইউনিয়নের লেচু মিয়ার পুত্র। অপর গ্রেপ্তারকৃত আবু হুয়ারা মামুন (৩৮) একই ইউনিয়নের বাজখাশরা গ্রামের মৃত মাওলানা ফরিদ মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com