শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুুদ্র কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৬শ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম আনোযারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মাকসুদুল আলম সঞ্চায়লায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী। ২০১৮-১৯ অর্থবছরে খরিফ-১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com