বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিক-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করেছেন সংসদ কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও এস এমসি’র ভূমিকা শীর্ষক সভায় তিনি এসব বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তার, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশে^ মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতের ক্ষেত্রে এই সরকার অত্যন্ত আন্তরিক। এ সময় তিনি সকল শিক্ষককে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমান জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উল্লেখিত পরিমাণ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৪টি সাউন্ড সিস্টেম এবং ৫৩টিতে বিতরণ করা হয় একটি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com